Tuesday, May 19, 2026

বালিগঞ্জে যান্ত্রিক বিভ্রাট, অফিস টাইমে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

Date:

Share post:

ফের সকালে অফিস টাইমে ব্যাহত লোকাল ট্রেনের (Local Train) পরিষেবা। কয়েক ঘন্টার জন্য স্তব্ধ শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার (Sealdah South Section) লাইনে ট্রেন চলাচল। বালিগঞ্জ (Ballygunj) স্টেশনের কাছে সিগন্যালের যান্ত্রিক বিভ্রাটের (Signal Problem) জন্য ব্যাহত শিয়ালদহগামী ট্রেন চলাচল। অফিস টাইমে হঠাৎ করে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, জয়নগর, যাদবপুর, বজবজ, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা লাইনে কোনও লোকাল ট্রেনই আপাতত চলছে না। প্রতিটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

একেই অফিস টাইমের ভিড়, তার উপর ভ্যাপসা গরমে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় নিত্যযাত্রীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। যা নিয়ে তৈরি হয়েছে যথেষ্ট ক্ষোভ। পূর্ব রেলের তরফে যাত্রীদের আশ্বস্ত করা হচ্ছে দ্রুত সিগন্যালের সমস্যা সমাধান করা হবে। বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। রেল তরফে ত্রুটি সরানোর কাজ চলছে।

Advt

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...