Saturday, June 6, 2026

করোনা-প্রোটোকল মেনেই করতে হবে ভোটপ্রচার, নির্দেশিকা জারি কমিশনের

Date:

Share post:

হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৪৮ জন। তার মধ্যেই আবার বাংলায় নির্বাচন। এই পরিস্থিতি মোকাবিলায় নয়া নির্দেশিকা জারি করল কমিশন। করোনা-প্রোটোকল মেনে নির্বাচনের প্রচার করতে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। স্বাস্থ্যবিধি না মানলে নির্বাচনী জনসভা, মিছিল-সহ যাবতীয় কর্মসূচি বাতিলও করে দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে খবর। রাজ্যের সব দলকে লিখিতভাবে এই নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশনের পরামর্শ, ভোটের প্রচারে জমায়েত থেকে যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে, সেদিকে নজর রাখতে হবে রাজনৈতিক দলের নেতা-নেত্রী ও প্রার্থীদেরও।  মিছিল, সভা, বাড়ি বাড়ি প্রচারে মাস্ক, দূরত্ববিধি, স্যানিটাইজার, থার্মাল গান ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন- রাজ্যে ভোট-চতুর্দশীর ৪৪ আসনে কে কার বিরুদ্ধে খেলতে নামছে দেখুন

Advt

 

Related articles

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...