Friday, May 15, 2026

বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ জানাতে কসবা থানায় বিজেপি প্রার্থী

Date:

Share post:

রাজ্যে চতুর্থ দফার ভোটে সকাল থেকে উত্তেজনা, সন্ত্রাস, মৃত্যু। শাসক-বিরোধী একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ। তারই মাঝে দক্ষিণ কলকাতায় কসবার (Kasba) বিজেপি (BJP) প্রার্থী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) ভোট গ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন।

বিজেপি প্রার্থী একগুচ্ছ অভিযোগ আনলেন। তাঁর বক্তব্য, কসবা এলাকার একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। বুথের সামনে জমায়েত করে রাখছেন তৃণমূলের লোকেরা। ৬৬ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বুথে স্থানীয় পুলিশের সঙ্গে বচসা হয় তাঁর। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

ইন্দ্রনীল খাঁ-এর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর সামনেই কী করে এতো মানুষ দাঁড়িয়ে থাকছেন? তাঁর আরও অভিযোগ ওই বুথে প্রিসাইডিং অফিসার নিরপেক্ষ ভাবে কাজ করছেন না। তৃণমূলের এজেন্টদের ঢুকতে দেওয়া হলেও বিজেপিকে বাধা দেওয়া হচ্ছে। বারবার প্রশাসনকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। তিনি আরও জানান গত তিন চার দিন ধরে এলাকায় চাপা সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। সমস্ত অভিযোগ নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই জানানো হয়েছে। একইসঙ্গে গোটা বিষয়টি নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন:টিকার আকাল, তাই করোনা চোখ রাঙালেও মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে বন্ধ টিকাকরণ

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...