Sunday, March 15, 2026

চাপের মুখে উন্নাও-এর ধর্ষকের স্ত্রী’র প্রার্থীপদ খারিজ করলো বিজেপি

Date:

Share post:

উত্তরপ্রদেশে উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এখনও জেলহাজতে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। ওই রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ওই ধর্ষক-নেতার স্ত্রীকে ফতেপুর চৌরাসি আসন থেকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি।

এরপর দেশজুড়ে শুরু হয় সমালোচনা। প্রবল চাপ এবং বিরূপ মন্তব্যের ধাক্কায় শেষপর্যন্ত ওই ধর্ষকের স্ত্রী’র নাম প্রার্থী তালিকা থেকে বাতিল করল গেরুয়া শিবির।

আরও পড়ুন-ভয়াবহ আগুনে মৃত্যু ২ শিশুর, পুড়ে ছাই ১৫০ টি ঝুপড়ি

যোগীর রাজ্যে আসন্ন পঞ্চায়েত নিরবাচনে ফতেপুর চৌরাসি আসনে কুলদীপের স্ত্রী সঙ্গীতার নাম ঘোষণা করে বিজেপি। এরপর উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের তরফে হুমকি দেওয়া হয়, সঙ্গীতা ভোটে দাঁড়ালে তারা পাল্টা প্রচারে নামবে। একরকম চাপে পড়েই সঙ্গীতার নাম তুলে নেয় বিজেপি। কুলদীপ ও তার ভাই এখন জেলে। তবে ওই এলাকায় এখনও তাদের পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে।

২০১৭ সালে উন্নওয়ের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় জেলে রয়েছে কুলদীপ। কুলদীপ একা নয়, এই মামলার দোষী সাব্যস্ত হয় কুলদীপের ভাই অতুল সেনগার এবং আরও ৬ জন। তারাও জেল খাটছে। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর কুলদীপকে বহিষ্কার করে বিজেপি। খারিজ হয় বিধায়ক পদও।

Advt

spot_img

Related articles

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...