Sunday, June 21, 2026

দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি (Dilip Ghosh) দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)তরফে নির্বাচন কমিশনে (election Commission)অভিযোগ জানানো হয়েছে। অভিযোগপত্রে আর্জি জানানো হয়েছে, শেষ চার দফা ভোটে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার দায়ের করার আর্জিও জানানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক দল অভিযোগ জানিয়েছে, দিলীপ ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নেতাদের ক্রমাগত উস্কানিতেই কোচবিহারের শীতলকুচির মত গণহত্যার ঘটনা ঘটেছে। তৃণমূল দাবি করেছে, ‘শীতলকুচিতে নৃশংস, ঠান্ডা মাথায় চার নিরীহ মানুষকে হত্যার ঘটনায় নিন্দা করার পরিবর্তে বাকি নির্বাচনে একইরকম হিংসাত্মক ঘটনা ঘটানোর জন্য দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ দিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয় এই মন্তব্যের মাধ্যমে সাধারন, শান্তিপ্রিয় ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের। যদিও রাজ্যের শাসকদলের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কমিশনের তরফে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রবিবার নির্বাচনী প্রচারে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানাতে গিয়ে প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষ বলেন, ‘আপনারা সকাল সকাল গিয়ে লাইন দিয়ে ভোট দিন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবেই। কেউ গায়ের জোর দেখালে তো আমরা আছিই। আর বাড়াবাড়ি করলে দেখেছেন তো শীতলকুচিতে কী হল, ওরকম জায়গায়-জায়গায় শীতলকুচি হবে।’ বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পর ফের রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন শুরু হয়েছে।

 

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...