Monday, February 16, 2026

সেদিন ঠিক কী ঘটেছিল শীতলকুচিতে? বেশ কিছু মিসিং লিঙ্ক নিয়ে ধন্দে কমিশন

Date:

Share post:

শনিবার রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের দিন শীতলকুচিতে(ShitalKuchi) কেন্দ্রীয় বাহিনীর(Central force) গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। উঠে আসছে নানা প্রশ্ন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নড়েচড়ে বসেছে কমিশন। প্রাথমিকভাবে এই ঘটনার প্রেক্ষিতে একাধিক পদক্ষেপ নেওয়ার পর এবার ঘটনাস্থলের নমুনা খুঁটিয়ে দেখতে শুরু করলো নির্বাচন কমিশনের(election commission) আধিকারিকরা। আর সেখান থেকেই উঠে আসছে বেশ কিছু মিসিং লিঙ্ক।

জানা গেছে প্রত্যন্ত এলাকা শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে সেদিন ওয়েব কাস্টিংয়ের সমস্ত ব্যবস্থা থাকা সত্বেও ঘটনার সময় তা অফলাইন ছিল। শুধু তাই নয়, অশান্তির সময় সিসিটিভি ক্যামেরাও ভাঙা হয়। যদিও গোটা ঘটনা রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। ক্যামেরা ভাঙার আগের মুহূর্ত পর্যন্ত কী হয়েছিল তা খতিয়ে দেখার কাজ চলছে। কমিশন আশা করছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এর মাধ্যমে হাতে আসবে।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে লালার শুনানি আরও দু’দিন পিছোল

পাশাপাশি ঘটনার পর রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক বিবেক দুবে যে রিপোর্ট পেশ করেছিলেন তাতে দাবি করা হয় সিআরপিএফের ওপর হামলা চালানোর চেষ্টা হয়েছিল। শুধু তাই নয় ইভিএম ছিনতাইয়ের চেষ্টা হয়। এমনকি বুকের ভেতর রক্তের চিহ্ন পাওয়া যায়। স্বাভাবিক ভাবেই এখান থেকে প্রশ্ন ওঠে তাহলে কি বুথের ভেতরেও তান্ডব চলেছিল? এখানে অবশ্য সিসিটিভি থেকে সমস্ত তথ্য প্রকাশ্যে না এলেও, কমিশন আশা করছে প্রিসাইডিং অফিসারের ডাইরি থেকে এই সমস্ত তথ্য পাওয়া যেতে পারে। আপাতত এই সমস্ত তথ্য অনুসন্ধানের উপর জোর দিয়েই গোটা ঘটনার তদন্তে নামছে নির্বাচন কমিশন।

Advt

spot_img

Related articles

উদ্ধার হল না তথ্য! অজিত পাওয়ারের দুর্ঘটনগ্রস্ত বিমানের দগ্ধ ব্ল্যাক বক্সের প্রযুক্তিগত পরীক্ষার প্রয়োজন

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের (Ajit Pawar) মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছিল ভেঙে পড়া বিমানের ব্ল্যাকবক্স।...

শর্ট সার্কিট নয়! কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ড পরিকল্পিত!

শর্ট সার্কিট নয়, আগুন লাগানো হয়েছে কামরায়, প্রাথমিকভাবে তদন্তকারীরা এমনটাই মনে করছেন। কাটোয়া স্টেশনে (Katwa Station) ট্রেনের কামরায়...

স্বস্তি পেলেন রাজপাল, দিল্লি আদালতে জামিন অভিনেতার

দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দেওয়ার পর দিল্লি হাইকোর্ট অভিনেতা রাজপাল যাদবের(Rajpal Yadav) অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর...

বিয়ের পিড়িতে পাক বধের নায়ক! জানুন ঈশানের জীবনসঙ্গীর পরিচয়

খারাপ সময় কাটিয়ে জাতীয় দলে দুরন্ত প্রত্য়াবর্তন করেছেন ঈশান কিশান (Ishan Kishan)। পাক মহারণের নায়ক ঈশান জীবনের ২২...