Thursday, May 14, 2026

কলকাতার ১৪৪টি ওয়ার্ডেই টিকাকরণের সিদ্ধান্ত পুরসভার, চালু হচ্ছে সেফ হোম

Date:

Share post:

রাজ্যে ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন। মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তের সংখ্যা বেশি কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। কলকাতা ও উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে এক হাজার ৬১৫ জন ও এক হাজার ৩৫৪ জন। টানা বেশ কয়েকদিন ধরেই রাজ্যের এই দুই জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি।

আরও পড়ুন-করোনার চোখ রাঙানিতে ১৫ মে পর্যন্ত বন্ধ ভিক্টোরিয়া-জাদুঘর-সায়েন্স সিটি

এই পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শহরের ১৪৪টি ওয়ার্ডেই টিকাকরণের সিদ্ধান্ত নিল পুরসভা। এতদিন ১২০ টি ওয়ার্ডে চলছিল টিকাকরণ। কিন্তু করোনার বাড়বাড়ন্তের জেরে এবার সবকটি ওয়ার্ডেই টিকাকরণ চালু করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। বাড়ানো হচ্ছে RT-PCR টেস্টের সংখ্যাও। পাশাপাশি কলকাতায় ফের সেফ হোম চালু করা হচ্ছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে। সঙ্গে হোটেল গুলিতে আইসোলেশন ওয়ার্ডও তৈরি করা হবে।

এরই মধ্যে করোনার জেরে রাজ্যে বেড সঙ্কটের কারণে আজই জরুরি বৈঠক ডাকল রাজ্য স্বাস্থ্য কমিশন। এখনও চলছে বৈঠক। সূত্রের খবর, বৈঠকে থাকবেন বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরাও।

Advt

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...