Thursday, May 14, 2026

রোড শো-এ জনস্রোত: মাথা নোয়াবে না বাংলা, স্পষ্ট ঘোষণা অভিষেকে

Date:

Share post:

দিল্লির কাছে মাথা নোয়াবে না বাংলা। বাংলায় কৃষ্টি-সংস্কৃতিকে বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার আবেদন জানালেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার, দুপুরে প্রথমেই বাগদা বিধানসভায় জনসভা করেন অভিষেক। এরপর তিনি বারাকপুরের দলীয় প্রার্থী চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সমর্থনে চিড়িয়ামোড় থেকে ঘুসি পাড়া পর্যন্ত রোড শো করেন।

 

অভিষেক বলেন, বাংলায় এসে বাংলার মানুষদের রক্ত ঝরাচ্ছে বহিরাগতরা। এদিন ফের তিনি অভিযোগ করেন, বিজেপি নেতাদের প্ররোচনাতেই সেদিন শীতলকুচিতে গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল সাংসদ বলেন, বাংলাকে গুজরাট (Gujarat) হতে দেব না।

স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী- তৃণমূল সরকারের জনহিতকর প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। একইসঙ্গে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ক্ষমতায়নের পক্ষে। সে কারণেই যেমন স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির মহিলার নামে করা হচ্ছে, তেমনই তৃতীয়বার সরকার গঠনের পরে মহিলাদের 500 থেকে হাজার টাকা পর্যন্ত হাত খরচ দেওয়া হবে।

বারাকপুরে (Barackpur) অভিষেকের রোড শো ঘিরে স্থানীয় মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে ছিলেন স্থানীয় বাসিন্দারা। দুয়ারে রেশন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতিও দেন অভিষেক। এদিন রোড শো তে ছিলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীও।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...