Wednesday, May 6, 2026

টি-২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তান ক্রিকেটারদের  ভিসা পেতে সমস্যা হবে না, জানাল বিসিসিআই

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ ( t-20 world cup) খেলতে ভারতে( india) আসতে কোন অসুবিধা হবে না পাকিস্তান ক্রিকেটারদের। শনিবার এমনটাই জানাল বিসিসিআইয়ের( bcci) এক কর্তা। তিনি বলেন ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসা পাকিস্তান ক্রিকেটারদের(Pakistan cricketers) ভিসা পেতে সমস্যা হবে না।

এদিন বিসিসিআইয়ের এক কর্তা জানান, “শুক্রবার বোর্ডের বৈঠকে সচিব জয় শাহ (secretary Jay Shah) সদস্যদের জানান, সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান হয়েছে। ফলে ভারতে আসতে কোন অসুবিধা হবে না পাকিস্তান ক্রিকেটারদের।”

২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান দল। ইডেন গার্ডেন্সে দুই দলের লড়াই দেখেছিল ক্রিকেট বিশ্ব। আবারও চলতি বছর ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন:চাহারের প্রশংসায় রবি শাস্ত্রী

Advt

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...