Friday, June 26, 2026

কোপা দেল রে চ‍্যাম্পিয়ন বার্সেলোনা, জোড়া গোল মেসির

Date:

Share post:

কোপা দেল রে ( copa del rey) চ‍্যাম্পিয়ন বার্সেলোনা( barcelona)। শনিবার রাতে কোপা দেল রে ফাইনালে তারা হারাল অ‍্যাথলেটিক বিলবাওকে( athletic bilbao)। ম‍্যাচের ফলাফল ৪-০। ম‍্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমনে গেলেও এদিন প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় বার্সা। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মেসির দল। ম‍্যাচের ৬০ মিনিটে গোল করে বার্সাকে ১-০ এগিয়ে দেন গ্রীজম‍্যান। এরঠিক তিন মিনিটের ব‍্যাবধানে গোল করে লিওর দলকে ২-০ এগিয়ে দেন ফ্রেঙ্কি দে জং। দ্বিতীয়ার্ধে যেন অন‍্য বার্সেলোনাকে চোখে পড়ে। যার ফলে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ম‍্যাচের ৬৮ এবং ৭২ মিনিটে বার্সার হয়ে তৃতীয় এবং চতুর্থ গোল করেন মেসি।

এই জয়ের পর উচ্ছসিত লিও। বার্সার অধিনায়ক হয়ে ট্রফি জেতার স্বাদ আলাদা বলে জানালেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...