Saturday, June 20, 2026

এবার ঝাড়খণ্ডে ৭দিনের লকডাউন ঘোষণা হেমন্ত সোরেন সরকারের

Date:

Share post:

গোটা দেশজুড়ে আছড়ে পড়ছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। কোনওরকম ঝুঁকি না নিয়ে ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে (Delhi) লকডাউন (Lockdown) ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (CM) অরবিন্দ কেজরিওয়াল (Second Kejriwal)। এবার লকডাউনের পথে হাঁটল ঝাড়খণ্ড (Jharkhand)। আজ, মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ এপ্রিল সকাল ৬টা থেকে ২৯ এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই লকডাউন। এই ৭দিন শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।


তবে কমপ্লিট লকডাউনের মতো নয়, ঝাড়খণ্ডের এবারের লকডাউনে বেশকিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের ধর্মস্থানগুলো বন্ধ হচ্ছে না। যদিও ভক্তদের প্রবেশ নিষেধ। খনি, কৃষি এবং বাড়িঘর নির্মাণের কাজ চালু থাকবে যা গত বছর এই সময় বন্ধ ছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) রাজ্যবাসীকে সমস্ত সরকারি নিয়মাবলি মেনে আবেদন জানিয়েছেন। একইসঙ্গে এই ৭ দিনের লকডাউনকে “স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ” হিসেবে পালন করবে ঝাড়খণ্ড।

Advt

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...