Friday, May 15, 2026

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের

Date:

Share post:

করোনায় সংক্রমিত হয়ে আবারও এক প্রার্থীর মৃত্যুর হল। প্রয়াত হলেন মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে শারীরিক অবস্থা ক্রমেই সংকটজনক হতে থাকায় হাসপাতালে ভর্তি করানো হযনি সমীর ঘোষকে। করোনা রিপোর্টও পজিটিভ আসে। এরপরেই অবস্থা ক্রমে খারাপের দিকে যাচ্ছিল। সোমবার রাতে আরো ভালো চিকিৎসার প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সমীর বাবুর। পেশায় ব্যবসায়ী সমীর ঘোষ একজন প্রতিষ্ঠিত সে অর্থে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না । তবে এবার বিধানসভা ভোটের আগে এলাকায় গুঞ্জন ছিল তিনি বৈষ্ণবঘাটায় বিজেপির মুখ হতে চলেছেন । যদিও শেষ পর্যন্ত তা হয়নি।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...