Saturday, March 14, 2026

সংক্রমণের জের, এবার বন্ধ হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন

Date:

Share post:

করোনার গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী । লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এমনকি গোষ্ঠী সংক্রমণের গ্রাফও কপালে ভাঁজ ফেলেছে সবার । আর সেই সংক্রমণের হাত থেকে বাঁচতে একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন মঠ ও মিশন। আসলে এখানে বহু মানুষের জমায়েত হয়।
এ বার ২৮ এপ্রিল থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মন্দিরের মূল দরজা বন্ধ হতে চলেছে। মঠ ও মিশন সূত্রে এই খবর জানা গিয়েছে ।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ এপ্রিল অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বেলুড় মঠ চত্বর ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধই থাকবে মঠের দরজা ।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ জানিয়েছেন , এই প্যানডেমিক সিচুয়েশনের মধ্যে বিপর্যস্ত সাধারণ মানুষ। তাই দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে একাধিক নয়া পদক্ষেপ করা হয়েছে । ২৮ এপ্রিল অর্থাৎ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ থাকছে মঠ ও মিশন ।
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, মঠ ও মিশন খোলার নির্দিষ্ট সময়সূচি করা হয়েছিল সকাল সাড়ে আটটা থেকে এগারোটা । বিকাল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মন্দিরের মূল দরজা খোলা ছিল । মন্দিরের মূল দরজার সামনে থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে । পাশাপাশি মাস্ক ছাড়া মাঠের ভেতর প্রবেশ নিষিদ্ধ । প্রসাদ বিতরণও বন্ধ আছে আগে থেকেই ।

Advt

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...