Saturday, March 14, 2026

সংক্রমণ এড়াতে এখন কাউকে হাজিরা দিতে হবে না, যাবে না নোটিসও, জানালো CBI-ED

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দাপট বাড়াচ্ছে করোনা। করোনায় সংক্রমিত কলকাতায় সিবিআইয়ের দফতরের ৪ জন এবং ইডি-র ৩০ জন আধিকারিক। সূত্রের খবর, রাজ্যে অতিমারি পরিস্থিতির দিকে নজর রেখেই তাই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার সিদ্ধান্ত, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও সাক্ষীকে নতুন করে হাজিরার নোটিস দেওয়া হবে না। এমনকি যাঁদের ইতিমধ্যেই নোটিস দেওয়া হয়েছে, তাঁদেরও আপাতত সিবিআই এবং ইডি-র দফতরে আসতে হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।প্রসঙ্গত, মঙ্গলবার অনুব্রত মণ্ডলকেই হাজিরার নির্দেশ দেওয়ার কথা ছিল। তাও শেষমেশ বাতিল করা হয়েছে।

কলকাতার সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেসে এই দুই কেন্দ্রীয় সংস্থার দফতর রয়েছে। আপাতত ৫০ শতাংশ আধিকারিককে নিয়ে কাজ করছে তারা। কয়লা ও গরুপাচারকারী মামলা এখন সিবিআই-য়ের তত্বাবধানে রয়েছে। এই সমস্ত মামলায় গত কয়েকদিনে যাঁদের তদন্তকারী সংস্থার তরফে তলব করা হয়েছিল, তাঁদের আপাতত হাজিরা দিতে হচ্ছে না বলে তদন্তকারী সংস্থার সূত্রে খবর।সংস্থার দাবি, অতিমারির দাপটের কথা মাথায় রেখেই তাঁদের এই সিদ্ধান্ত।

Advt

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...