Sunday, March 15, 2026

কোভিড রোগীদের সাহায্যার্থে এগিয়ে এলেন সদ্য করোনাজয়ী সোনু সুদ

Date:

Share post:

সদ্য করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি। মাত্র কয়েকদিন আগেই তাঁর রির্পোট নেগেটিভ এসেছে। তিনি সোনু সুদ ( Sonu sud)। একাধারে অভিনেতা, সমাজকর্মী এবং করোনা ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে। আর করোনামুক্ত হয়েই তিনি নেমে পড়েছেন নিজের কাজে। তাঁর ‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্পের কথা তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন। ‘হিল ওয়েল ২৪’ এবং আরও একটি সংস্থার সঙ্গে যৌথভাবে এই ‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্পের পরিষেবা দিতে চলেছেন সোনু।

কী আছে এই প্রকল্পে? এই প্রকল্পে সাধারণ মানুষ সম্পূর্ণ নিখরচায় কোভিড টেস্ট এবং অন লাইনে চিকিৎসার পরিষেবা পাবেন। ‘ফ্রি কোভিড হেল্প’-এর কথা শেয়ার করে সোনু লিখেছেন, “আপনি বিশ্রাম নিন, আমাকে টেস্টের হ্যাপা পোয়াতে দিন।” দেশজুড়ে এখন করোনা সংক্রমণ মাত্রা ছাড়িয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দেশবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। আর এই সময়েই সোনু নেমে পড়লেন পরিস্থিতি মোকাবিলার জন্য। একেবারে কোমর বেঁধে সোনু এবং তাঁর সংস্থা ‘সোনু সুদ ফাউন্ডেশন’ করোনা আক্রান্তদের জন্য কাজ করছেন। দৈনিক আক্রান্তদের সংখ্যা বাড়ছে। মৃত্যুর হারও অনেক বেশি। হাসপাতালে বেড সমস্যা নেই, অক্সিজেন নেই। মানুষ সত্যিই দিশেহারা। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চ করলেন সোনু সুদ।

Advt

spot_img

Related articles

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...