Monday, May 18, 2026

এবার গোয়ায় লকডাউন, মহারাষ্ট্রে মেয়াদ বাড়ল আরও ১৫দিন

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। যা গত বছরের থেকেও মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণে বিশ্ব রেকর্ড। বাজারে অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই। নেই পর্যাপ্ত ভ্যাকসিন। শুরু হয়েছে মৃত্যু মিছিল। শ্মশানের বাইরে লম্বা লাইন। নরেন্দ্র মোদির “আত্মনির্ভর ভারত”-এ মৃতদেহ সৎকারে শববাহী গাড়ি পর্যন্ত মিলছে না।

ঠিক এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ মোকাবিলায় এবার সম্পূর্ণ লকডাউনের (Lockdown) পথে হাঁটল গোয়া (Goa)। আগামীকাল, বৃহস্পতিবার থেকেই রাজ্যে লকডাউন শুরু হচ্ছে বলে জানিয়েছে গোয়া সরকার। ২৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধে থেকে ৩ মে সকাল অবধি এই লকডাউন জারি থাকবে। করোনা ঠেকাতে আপাতত এই চারদিন পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ, বুধবার গোয়ার মুখ্যমন্ত্রী (CM) প্রমোদ সাওয়ান্ত (Pramd Swayant) বলেন, “২৯ এপ্রিল সন্ধে সাতটা থেকে ৩ মে সকাল পর্যন্ত গোয়ায় লকডাউন জারি থাকবে। জরুরি পরিষেবা এবং শিল্পক্ষেত্রের কাজ চলবে। কিন্তু সমস্ত গণপরিবহন বন্ধ থাকবে। একইসঙ্গে এই চারদিন গোয়ার সমস্ত হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো, পাব বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা পরিবহনের জন্য সীমান্ত খোলা থাকবে।”

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় গোয়ায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২,১১০। মৃত্যু হয়েছে ৩১ জনের। এখনও পর্যন্ত গোয়ায় সর্বমোট আক্রান্ত ৮১,৯০৮। মোট মৃত ১,০৮৬। সুস্থ হয়েছেন ৬৪,২৩১। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১৬,৫৯১।

অন্যদিকে, মারণ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র (Maharashtra) লকডাউনের মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে। সেখানে লকডাউনের মেয়াদ চলবে ১৫ মে পর্যন্ত। আজ, বুধবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, পুণে–সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে সোমবার থেকে বেড়েছে সংক্রমণের সংখ্যা। সেদিকে নজর রেখেই আরও ১৫ দিনের জন্য লকডাউন বিধি বলবৎ থাকবে রাজ্যজুড়ে।

আরও পড়ুন- আবার অভিনয়ের জগতে ফিরছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়

Advt

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...