Saturday, March 14, 2026

কল্যাণ চৌবেকে ‘হেনস্থা’র অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে, বললেন সাধন

Date:

Share post:

মানিকতলার বুথে ব্যাপক উত্তেজনা। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। চলে গো ব্যাক স্লোগান। চৌবেকে ‘হেনস্থা’র অভিযোগও উঠেছে। অভিযোগ, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ধাক্কা দেওয়া হয়, চলে হাতাহাতি। চৌবে হাতে চোট পেয়েছেন বলে জানান।

বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল দাবি করেছে, সেখানে ঝামেলা করতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন।

আরও পড়ুন-BJP প্রার্থীর গাড়ি ঘিরে অশান্তি শীতলকুচির ১২৬ নম্বর বুথে

এরপরে ঘটনাস্থলেই বসে পড়েন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী এবং কুইক রেসপন্স টিম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী সাধন পান্ডে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে।

Advt

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...