Saturday, May 2, 2026

ভয়াবহ করোনা পরিস্থিতি! একদিনে রাজ্যে মৃত্যু ছাড়িয়ে গেল একশোর গণ্ডি

Date:

Share post:

রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও রেকর্ড হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাও। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০৩ জনের। দৈনিক মৃত্যুর সংখ্যায় যা রেকর্ড। একদিনে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যাও হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১২ জন। অন্যদিকে একদিনে বাংলায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৭৪ জন। রাজ্যে সুস্থতার হার ৮৪.৮৬ শতাংশ।

শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৫ হাজার ৮৭৮। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৭৭২। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৪৪৭। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৫৯।

আরও পড়ুন- পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মেয়াদ ফের বাড়াল কেজরিওয়াল সরকার

সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তর ২৪ পরগনা ও কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৫ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৩৪ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। করোনা রুখতে ইতিমধ্যেই রাজ্যে আংশিক লকডাউন জারি করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- রাত পোহালেই হাইভোল্টেজ বঙ্গ ভোটের গণনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Advt

Related articles

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...