Thursday, May 14, 2026

প্রাথমিক গণনায় অক্ষত কেরলের লাল দুর্গ, নিজ কেন্দ্রে এগিয়ে পিনারাই বিজয়ন

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে চার রাজ্য ও এক অঙ্গ রাজ্যের ভাগ্য পরীক্ষা আজ। এই তালিকায় রয়েছে কেরলও। লাল দুর্গ হিসেবে পরিচিত কেরল রাজ্যে মুল লড়াই এলডিএফ(LDF) ও ইউডিএফের(UDF) মধ্যে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী তালিকায় আছেন বিজেপির প্রার্থী মেট্রোম্যান ই শ্রীধরন। ১৪০ আসন বিশিষ্ট এই বিধানসভায় মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(pinarayi Vijayan), কংগ্রেস নেতা ওম্মেন চণ্ডী, কে সুরেন্দ্রন সহ মোট ৯৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। তবে এখনো পর্যন্ত যার ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বলা যেতে পারে বুথ ফেরত সমীক্ষাকে সত্যি করে এই রাজ্যে এবারও অক্ষত রইল লাল দুর্গ। পাশাপাশি নিজেও কেন্দ্রের সকলকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন এলডিএফ প্রার্থী তথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

ভোট গণনার তিন ঘন্টা পর এখনো পর্যন্ত এই রাজ্যে এগিয়ে রয়েছে এলডিএফ এগিয়ে রয়েছে ৯৪ টি আসনে, কংগ্রেস ৪৩ এবং বিজেপি মাত্র ১। পাশাপাশি গননার প্রথম পর্বে নিজেও কেন্দ্রে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। এছাড়াও কংগ্রেস নেতা ওম্মান রেড্ডিও নিজের আসনে এগিয়ে রয়েছেন। পাশাপাশি প্রাথমিক গণনায় নিজের কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মেট্রোম্যান ই শ্রীধরন।

উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষাতে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল কেরলে এবার অক্ষত থাকবে বাম দুর্গ। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ১৪০ বিধানসভা আসনের মধ্যে ৭০ থেকে ৮০ টি আসন পিনারাই বিজয়নের ঝুলিতে যেতে পারে। কংগ্রেস সেখানে পেতে পারে ৫৯ থেকে ৬৯ টি আসন। বিজেপি পেতে পারে বড়জোড় ২ টি আসন।

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...