Sunday, April 5, 2026

পাহাড়ে ভোট কাটাকুটিতে বিজেপি ২, তামাংদের দখলে ১, কোণঠাসা গুরুং, কিশোর সাহার কলম

Date:

Share post:

কিশোর সাহা

দার্জিলিং পাহাড়ের তিনটি আসনে বিজেপিকে হারাতে নিজেদের মধ্যে জেদাজেদি করে বিমল গুরুং ও বিনয় তামাং, দুজনেই আলাদা করে প্রার্থী দিয়েছিলেন। দুজনের ভোট ভাগাভাগির সুবাদে দার্জিলিং পাহাড়ে ২টি আসনে জিতে গেল বিজেপি। তৃতীয় আসনটিতে খাতা খুলল পাহাড়ের গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী। ফলে, পাহাড়ে যেমন বিজেপির শক্তি বাড়ল। তেমনই বিমল গুরুংয়ের গোষ্ঠীর চেয়েও যে তাঁদের জোর বেশি সেটা প্রমাণ করে দিলেন বিনয় তামাং।

দার্জিলিং পাহাড়ে মোট ৩টি আসন। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং। দার্জিলিং আসনটি বিজেপির দখলে ছিল। তা এবার ফের বিজেপির সেই বিধায়ক নীরজ জিম্বার দখলেই গিয়েছে। সেখানে বিমল ও বিনয় গোষ্ঠী আলাদা করে যা ভোট পেয়েছে তা যোগ করলে বিজেপির চেয়েও বেশি। ভোট কাটাকুটি না হলে বিজেপির জয় মুশকিল ছিল।

কার্শিয়াঙেও বিজেপি প্রার্থী বি পি বাজগাও জয়ী হয়েছেন। তিনি প্রায় ৫০ হাজার ভোট পেয়েছেন। বিনয় ও বিমল গোষ্ঠীর দুই প্রার্থীর সম্মিলিত ভোট হল ৫৪ হাজারের বেশি। এখানেও কাটাকুটির খেলায় বিজেপি আসনটি দখল করেছে বলাই যেতে পারে। কালিম্পং আসনটি বিনয় গোষ্ঠীর প্রার্থী রুদেন সাদা লেপচা জিতেছেন। তিনি প্রায় ৫০ হাজার ভোট পেয়েছেন। বিজেপির শুভ প্রধান ৫০ হাজারের কাছাকাছি পৌঁছলেও অল্প ব্যবধানে হেরেছেন। সেখানে বিমল গোষ্ঠীর প্রার্থী ২৫ হাজার ভোট পেয়েছেন।

আরও পড়ুন-দিদি ও দিদি’ অপমানের কড়া জবাব, ‘দিদি জিও দিদি’: মমতাকে অভিনন্দন অখিলেশ-তেজস্বীর

একটা সময়ে দার্জিলিং পাহাড়ে সুবাস ঘিসিং যাঁকে সমর্থন করতেন তিনিই জিততেন। পরে বিমল গুরুং যাঁকে সমর্থন দিতেন তিনিই জয়ী হতেন। এবার বিমল গুরুং অন্তরাল থেকে আত্মপ্রকাশ করে বিজেপিকে হারানোর লক্ষ্যে কোমর বেঁধে নামেন। পাহাড়ে বিজেপি বিরোধী হিসেবে বিনয় তামাংরাও তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন। এবার বিধানসভা ভোটের আগে দুপক্ষকে একজোট করার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি। বিমল-বিনয় আলাদা করে প্রার্থী দেওয়ার ব্যাপারে অনড় থাকেন। সে সময়ে বিমল গোষ্ঠীকে সমর্থন দেয় তৃমমূল। তা নিয়ে বিনয় তামাংরা ক্ষোভ প্রকাশ করলেও তৃণমূলের বিরোধিতা করেননি। পাহাড়ে বিমল গুরুংয়ের কর্তৃত্ব যে আগের মতো নেই সেটা ভোটের ফলেই ফের স্পষ্ট হবে বলে জানিয়ে দেন বিনয় তামাংরা।

রবিবার ভোটের ফল বুঝিয়ে দিল পাহাড়ে বিমল গুরুং আর একচ্ছত্র অধিপতি নন। সেখানে বিনয় তামাং-অনীত থাপাদেরও সাংগঠনিক ক্ষমতা কম নয়, বরং বিমলের চেয়ে বেশি সংহত। এবং বিমল-বিনয়রা একজোট হলে পাহাড়ে যে বিজেপি দাঁত ফোটাতে পারবে না সেটাও ভোটের হিসেব বলছে।
ভোটের পরে তৃণমূলের সঙ্গে নিশ্চয়ই আলোচনায় বসবেন বিমল-বিনয়রা। সেখানে নতুন সম্পর্কের সূচনা হয় কি না সেটাই দেখার বিষয়।

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...