Wednesday, May 6, 2026

শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে সামান্য লাগাম, কমলো আক্রান্ত-মৃতের সংখ্যা

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। তবে তার মধ্যে একটু স্বস্তির খবর। দেশের ক্রমাগত ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে কিছুটা লাগাম। আজ, সোমবার সপ্তাহের প্রথম দিন দামন্য কমল দৈনিক সংক্রমণ-এর হার।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭। তার আগের ২৪ ঘন্টায় এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৭২ হাজারেরও বেশি।

শেষ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৪১৭ জনের। যা আগের দিনের তুলনায় একটু কম। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনাজয়ীর সংখ্যা ৩ লক্ষ ৭৩২। তবে বাড়ল অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ রোগী মোট ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২।

আরও পড়ুন-বিজেপির বিরোধী দলনেতা কে? মুকুল-শুভেন্দু নাকি আদি শিবিরের?

সব মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৯ লক্ষ ২৫ হাজার ৬০৪। মৃত্যু হয়েছে মোট ২ লক্ষ ১৮ হাজার ৯৫৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩০০৩জন।

Advt

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...