Sunday, May 31, 2026

উত্তর ২৪ পরগণা, কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি, একদিনে মৃত্যু ৯২ জনের

Date:

Share post:

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। শীর্ষে উত্তর ২৪ পরগণা এবং কলকাতা। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪২ জন এবং কলকাতায় ৩ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছেন। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫১৫ জন। এখন বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৯৫ জন। রবিবার রাজ্যে মৃত্যু হয়েছে ৯২ জনের। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায় এবং ২৩ জনের মৃত্যু হয়েছে কলকাতায়।

আরও পড়ুন-পর্যাপ্ত অক্সিজেন, বিনামূল্যে টিকাকরণের দাবিতে কেন্দ্রকে চিঠি মমতা-সহ ১৩ বিরোধীর

রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে জেলাগুলিতে আক্রান্ত হয়েছেন, হাওড়া ৯৯৮ জন, নদিয়াতে ৯২৪ জন, পূর্ব মেদিনীপুরে ৬৬৭ জন, বীরভূমে ৬৩৬ জন, হুগলিতে ৬২৪, মুর্শিদাবাদে ৫০১ জন, মালদহে ৪৬৯, দার্জিলিংয়ে ৪৪২, বাঁকুড়াতে ৪০৪, পশ্চিম মেদিনীপুরে ২৩৫ জন, পূর্ব বর্ধমানে ৩৩৮ জন, পুরুলিয়াতে ২৮৯ জন, উত্তর দিনাজপুরে ২৫১ জন এবং দক্ষিণ দিনাজপুরে ১৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে টিকাকরণ হয়েছে ৯২ হাজার ১৯৩ জনের। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৬৭১ জন।

Advt

Related articles

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...