Saturday, May 16, 2026

সিএসকের তিন সদস্য করোনা পজিটিভ, মাঝপথে বাতিল হতে পারে আইপিএল!

Date:

Share post:

কানাঘুষো শোনা যাচ্ছিল যে, কলকাতার দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ বাতিল হতে চলেছে। সেই আশঙ্কাই শেষমেশ সত্যি প্রমাণিত হল। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ৩ মে’র KKR বনাম RCB ম্যাচটি অন্য দিন খেলা হবে। যদিও পরিবর্তিত সূচি এখনও ঘোষণা করা হয়নি।
চেন্নাই সুপার কিংস এর তিন সদস্যও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ।
গত রবিবার করোনা রিপোর্ট হাতে পায় চেন্নাই সুপার কিংস এবং সেখানেই দেখা যায় দলের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং যে বাসে খেলোয়াড়রা যাতায়াত করেন তার এক কর্মী করোনায় আক্রান্ত। আজ ফের তাদের করোনা পরীক্ষা করা হয়েছে এবং সেই পরীক্ষার ফলাফল যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তিনজনকে আইসোলেশনে চলে যেতে হবে । যার নিট ফল, যেভাবে একের পর এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হচ্ছেন সেক্ষেত্রে মাঝপথেই আইপিএল বাতিল হতে পারে বলে জানা গিয়েছে। যদিও বিসিসিআই এই বিষয়ে এখনও পর্যন্ত তাদের কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Advt

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...