Tuesday, March 17, 2026

বিরাট হারের পর সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট রুদ্রনীলের!

Date:

Share post:

শুরু থেকেই প্রবল আত্মবিশ্বাসী। সঙ্গে আক্রমণাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের তাবড় নেতাদের কটাক্ষ করেছেন। তিনিই জিতেছেন, গণনার দিনেও সকালে “আওয়াজ” দিয়েছেন। কিন্তু গণনা শেষ হতেই ফলাফল বলে দিল ভবানীপুর (Bhawinipur) রইলো ভবানীপুরেই। জিতল তৃণমূল (TMC)। বড় ব্যবধানে হারল বিজেপি (BJP)।

ভবানীপুরে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovondeb Chatterjee) কাছে হারলেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ২৮,৫০৭ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে ফেসবুকে একটি পোস্টও করেছেন রুদ্রনীল।

রুদ্রনীল এই পোস্টে তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “২১শের ভোট যুদ্ধ শেষ। মানুষের রায়ে আশাতীত সাফল্যে প্রথম স্থানে তৃণমূল এবং দ্বিতীয় স্থানে বিজেপি। সিপিএম ও কংগ্রেস শূন্য। জয়ী প্রার্থীদের অভিনন্দন। যারা জয়ী হলেন না, তাঁদের পরিশ্রমকে কুর্নিশ। সব রাজনৈতিক দলের ভোটার, সমর্থক ও কর্মীদের ভালবাসা জানাই। নির্বাচনে হার জিত থাকেই। ভবানীপুর কেন্দ্র থেকে আমায় হারিয়ে জয়ী হয়েছেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ওঁনাকে অভিনন্দন।”

টলিউডে রুদ্রনীলেরই দুই ঘনিষ্ঠ বন্ধু এবার তৃণমূলের হয়ে লড়েছেন এবং জয়ী হয়েছেন। তাঁদের সম্পর্কেও অভিনেতা বলছেন, “সদ্য রাজনীতিতে পা দিয়েই জয়ী হয়েছেন ঘনিষ্ঠ বন্ধু রাজ চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক। দুজনকেই শুভেচ্ছা।”

তবে প্রত্যক্ষ ভাবে এই পোস্টেও কটাক্ষের সুর ছিল স্পষ্ট। তাঁর কথায়, “আশা করব প্রথা পালটে তৃণমূল এদের স্বাধীনভাবে কাজ করতে দেবে এবার। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে। যে কোন কেউ হারুন বা জিতুন, নতুন সরকারে যেন ফের দূর্নীতি না জেতে সেটাই কাম্য। জিতুক বাংলার সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ণ, জিতুক বাংলার বেকারদের চাকরি পাওয়ার স্বপ্ন, জিতুক স্বাস্থ্য ব্যাবস্থার পরিকাঠামো ও পুলিশের শিরদাঁড়া। হারুক ক্ষমতার আস্ফালন আর গুন্ডামি। জিতুক বাংলার শরীর ও মন।”

spot_img

Related articles

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...