Sunday, June 21, 2026

পুনর্গণনার নির্দেশে প্রাণ সংশয় হতে পারে: আরও-র মেসেজ দেখিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

ফল প্রকাশের পরেও নন্দীগ্রাম নিয়ে বিতর্কের শেষ নেই। গণনায় কারচুপির অভিযোগে রবিবারই সরব হন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। জানালেন, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেই পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পেয়েছেন নন্দীগ্রামের (Nandigram) রিটার্নিং অফিসার।

কালীঘাটে সাংবাদিক বৈঠকে রিটার্নিং অফিসারের সঙ্গে এক ব্যক্তির মেসেজ (Messege) কথোপকথন তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। যেখানে বলা রয়েছে, ‘‘বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে আমাকে। দয়া করুন। আমার বাড়িতে ছোট কন্যা রয়েছে”।

কার সঙ্গে রিটার্নিং অফিসারের ওই কথা হয়েছে, তা যদিও জানাননি মমতা। তবে বিষয়টি নিয়ে যে তাঁরা আদালতে যাবেন সেটা জানান তিনি। নন্দীগ্রামে ইভিএম (EVM)পাল্টে দেওয়া হয় বলেও অভিযোগ করেন মমতা। ভিভিপ্যাট, ব্যালট এবং ইভিএমের বিকৃতি ঘটানো হয়েছে কি না দরকারে তা ফরেনসিক তদন্ত করা হবে বলে জানান তৃণমূল নেত্রী।

শুধু তাই নয়, ভোটের সময় পুলিশের একাংশ বিজেপি-র হয়ে কাজ করেছেন বলেও অভিযোগ করেন মমতা।  উদাহরণস্বরূপ তিনি কোচবিহারের পুলিশ সুপারের কথা উল্লেখ করেন।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...