Saturday, May 30, 2026

বুধবার সকাল ১০.৪৫ মিনিটে রাজভবনে জগদীপ ধনকড় শপথগ্রহণ করাবেন মমতাকে

Date:

Share post:

আগামী বুধবার, সকাল ১০টা বেজে ৪৫মিনিট। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রটোকল মেনে তার আগে আজ, সমবেত সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধবকড়ের আমন্ত্রণে তাঁর কাছে গিয়ে ইস্তফা দিলেন মমতা। সেই ইস্তফা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন ধনখড়!


এ দিন দুপুরে প্রথমে কালীঘাটের বাসভবনে সাংবাদিক বৈঠক, তারপর তপসিয়ায় তৃণমূল ভবনে দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময়, এবং সন্ধ্যায় রাজভবনে যান মমতা। সেখানে প্রায় দেড় ঘন্টা ছিলেন তিনি। এবং রীতি মেনে পদত্যাগ করেন মমতা। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। অন্তর্বর্তী সময়ে মমতাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন। তবে কোভিড পরিস্থিতি মেনে বাছাই করা কিছু অথিতির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


এরপর রাজ্যপাল টুইট করেন,”বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি।

তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশা করছি, রাজ্যের অতীত গৌরব পুনরুদ্ধার করবেন তিনি।”

Advt

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...