Friday, June 26, 2026

৫ মে দেশজুড়ে ধর্নার ডাক দিল বিজেপি

Date:

Share post:

আগামিকাল ৫ মে দেশজুড়ে ধর্নার ডাক দিয়েছে বিজেপি (bjp) । বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাজ্যজুড়ে ভোট পরবর্তী সন্ত্রসের বিরূদ্ধে প্রতিবা জানাতেই এই ধর্না কর্মসূচি। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার তাদের দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমণ হয়ে চলেছে। তাই আজ মঙ্গলবার রাজ্যে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP nadda)। রাজ্যে এসে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন। এমন পরিস্থিতিতে কী ভাবে কী পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে তিনি রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে দিল্লির কেন্দ্রীয় নেতারা অত্যন্ত উদ্বেগে রয়েছেন বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে । বিজেপির সর্বভারতীয় সভাপতি বুধবার পর্যন্ত রাজ্যে থাকবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যেই তিনি কলকাতা চলে আসতে পারেন। বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াতেই রাজ্যে আসছেন বিজেপির শীর্ষ নেতা জেপি নাড্ডা। এমনটাই জানানো হয়েছে দলের তরফে।

Advt

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...