Wednesday, May 13, 2026

“আমাদের পদত্যাগ করা উচিত”! দলের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে বিস্ফোরক অর্জুন সিং

Date:

Share post:

ভোটের ফলাফল (West Bengal Assembly Election Result) বের হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটছে বলে অভিযোগ। অনেকেই ঘরছাড়া। বিজেপির অভিযোগ তাদের কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে। বাড়ি-ঘর ভেঙে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এনিয়ে রাজ্যপালের কাছেও দরবার করেন দিলীপ ঘোষের (Dilip Ghosh) নেতৃত্বে এক প্রতিনিধি দল।

আজ, মঙ্গলবার দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি (BJP) সাংসদ (MP) অর্জুন সিং (Arjun Singh)। ব্যারাকপুরের (Barrackpur) দোর্দণ্ডপ্রতাপ সাংসদ বলেন, “আমরা জনপ্রতিনিধিরা যদি এই বিপর্যয়ের সময় দলের পাশে দাঁড়াতেই না পারি, তাহলে আমাদের সকলের ইস্তফা দেওয়া উচিত।”

দলের কর্মীদের উপর হামলার প্রসঙ্গ টেনে অর্জুন আরও বলেন, “রাজ্যজুড়ে বিজেপি সমর্থরা মার খাচ্ছে। ভোটের ফল প্রকাশ হওয়ার পর হিংসা চারদিকে। আমাদের দলে ১৮ জন সাংসদ রয়েছেন। ৭৭ জন বিধায়ক। কিন্তু আমরা সাধারণ কর্মীদের পাশে দাঁড়াতে পারছি না। দূরে সরে যাচ্ছে নেতারা। যদি আমরা নিরাপত্তা দিতে না পারি তাহলে বিজেপির সব জনপ্রতিনিধিদের উচিত ইস্তফা দেওয়া।”

Advt

 

Related articles

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...