Wednesday, March 11, 2026

ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই  স্থগিত রাখা হল আইপিএল, জানালেন জয় শাহ

Date:

Share post:

ক্রিকেটারদের জীবনের কথা ভেবেই স্থগিত রাখা হল আইপিএল(Ipl), জানালেন বিসিসিআই (bcci)সচিব জয় শাহ( jay shah)। আইপিএলের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বলে জানালেন তিনি।

এদিন জয় শাহ বলেন, “করোনা সঙ্কট এখনও কাটেনি। বরং বেড়েই চলছে। তাই বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মত ভাবে প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিল। কারণ আইপিএলের সঙ্গে জড়িত একাধিক ক্রিকেটার, ম্যাচ আধিকারিক, মাঠ কর্মী, সম্প্রচারকারী চ্যানেলের লোকজনের জীবন বাজি রেখে আমরা আইপিএল আয়োজন করতে রাজি নই। তাই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়া হল।”

ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বরুণ চক্রবর্তী, ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্রর মতো ক্রিকেটাররা। এর জেরে একাধিক দল ইতিমধ্যেই  চলে গিয়েছে নিভৃতবাসে।

আরও পড়ুন:করোনার কারণে স্থগিত চলতি মরশুমের আইপিএল, জানালেন রাজীব শুক্লা

Advt

spot_img

Related articles

IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL...

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...