Thursday, May 7, 2026

নাকের বদলে নরুন! বিজেপি অফিসে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করালেন দিলীপ

Date:

Share post:

নাকের বদলে নরুন! ২০০-র বেশি আসন জিতে বাংলা দখলের হুঙ্কার ছাড়ার পর জুটেছে মাত্র ৭৭। আর তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে পার্টি অফিসে আয়োজন করা হল শপথগ্রহণ অনুষ্ঠানের (oath ceremony )। বুধবার যখন রাজভবনে রাজ্যপালের কাছে তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময়ে কলাতার হেস্টিংসে দলীয় দফতরে জয়ী বিজেপি (bjp) প্রার্থীদের শপথবাক্য পাঠ করালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সাংবিধানিক গুরুত্ব না থাকা তথাকথিত এই শপথ অনুষ্ঠানে বিজেপির নব নির্বাচিত বিধায়কদের উপযুক্ত দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করানো হয়। বিধানসভায় শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের দাবি এবং তোষণনীতির বিরোধিতা করে শপথ নেন বিজেপির জয়ী প্রার্থীরা। সামনে হাত প্রসারিত করে শপথবাক্য পাঠ করতে দেখা যায় শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকের মত তৃণমূলত্যাগী জয়ী বিধায়ককে।

Advt

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...