Thursday, May 7, 2026

বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে  জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ

Date:

Share post:

বিসিসিআইয়ের( bcci) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ( bandana shah)। করোনার ( corona)মাঝে আইপিএল (ipl) চালিয়ে গিয়েছে বিসিসিআই, সেই কারণেই মামলা দায়ের করেন তিনি। বিসিসিআইয়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে ১০০০ কোটি টাকার জনস্বার্থ মামলা দায়ের করেন বন্দনা শাহ।

এই জনস্বার্থ মামলার নথিপত্রে বলা হয়েছে, বিসিসিআই যেন ১০০০ কোটি টাকা কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য এই টাকা ব্যয় করে, এবং তাদের কাছে ক্ষমা চায়।

জনস্বার্থ মামলা দায়ের পর আইনজীবী বন্দনা শাহ বলেন, ” দেশে করোনার গ্রাসে একাধিক পরিবার শেষ হয়ে গেলেও, বোর্ড কর্তারা সেই দিকে নজর দেয়নি। বরং চোখ-কান বন্ধ করে আইপিএল চালিয়ে গিয়েছেন। এটা মানবিকতার পরিপন্থী। দেশের সাধারণ মানুষের প্রতি বোর্ড কর্তাদের নুন্যতম দায়িত্ব থাকলে করোনার বিরুদ্ধে লড়াই করা উচিত। ১০০০ কোটি টাকা কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করে।”

আরও পড়ুন:করোনা আক্রান্ত মাইক হাসি, এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না তাঁর

Advt

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...