Wednesday, May 13, 2026

ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

প্রথম কাজ হবে রাজ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলা করা ৷ আজ তৃতীয়বারের জন্য শপথ নিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
পাশাপাশি রাজ্যে চলতে থাকা হিংসা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন মমতা।
শপথ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, কোভিড প্রোটোকল মেনে যেটুকু করা সম্ভব সেটুকু করা হয়েছে ৷
রাজ্যে চলতে থাকা বিভিন্ন হিংসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে তিন মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক নেতা নেত্রী যেখানে জিতেছেন সেখানে অত্যাচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব ৷ কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করে ৷
ভোট পরবর্তী হিংসা বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান রাজ্যপাল ৷
মুখ্যমন্ত্রী বলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি ৷ বাংলার সকল মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ৷ প্রথম কাজ কোভিডকে নিয়ন্ত্রণ করা ৷ কাউকেই রেয়াত করব না। রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়।
সমস্ত রাজনৈতিক দলের কাছেই মুখ্যমন্ত্রীর বার্তা, শান্তি বজায় রাখুন। না হলে রং না দেখে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

Advt

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...