Saturday, June 20, 2026

ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ালো মোদি সরকার, এই নিয়ে টানা ৩দিন

Date:

Share post:

বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election) মিটতেই হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই নিয়ে টানা তিনদিন পেট্রোল-ডিজেলের (Petrol Disel) দাম বাড়ালো (Price Increase) কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। গত মঙ্গলবার থেকে বাড়তে থাকা দামের রেশ চলেছে আজ, বৃহস্পতিবারও।

দেশের মেট্রো শহরগুলিতে একলাফে ২০ থেকে ৩০ পয়সা বাড়ল জ্বালানি তেলের দাম। অর্থাৎ, তিনদিনের মধ্যে ৪০–৫০ পয়সা পেট্রলের লিটারপ্রতি দাম। ডিজেল লিটার পিছু বাড়ল ৫০–৬০ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৯০.৯২ টাকা থেকে বেড়ে (২২ পয়সা) হল ৯১.১৪ টাকা। আর এক লিটার ডিজেলের জন্য খরচ করতে হবে ৮৪.২৬ টাকা (২৮ পয়সা)।

রাজধানী দিল্লিতে ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রলের দাম হল ৯০.৯৯ টাকা। ডিজেলের মূল্য বেড়ে হয়েছে ৮১.৪২ টাকা। বুধবারই যা ছিল ৮১.১২ টাকা। মুম্বইয়ে ২২ পয়সা বেড়ে লিটারপিছু পেট্রলের দাম গিয়ে পৌঁছল ৯৭.৩৪ টাকায়। বাণিজ্য নগরীতে লিটার প্রতি ৩০ পয়সা বাড়ল ডিজেলের মূল্য। ৮৮.৪৯ টাকায় মিলবে এক লিটার ডিজেল। চেন্নাইয়ে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হলো ৯২.৯০ এবং ৮৬.৩৫ টাকা।

Advt

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...