Sunday, March 15, 2026

দেশের করোনা পরিস্থিতি মোকাবিলাতে ব্যর্থ কেন্দ্র, মোদিকে চিঠি রাহুলের

Date:

Share post:

অতিমারির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। চিঠিতে দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে মোদিকে একাধিক পরামর্শ দিলেও শেষমেশ দেশের অতিমারির দুর্দশার জন্য কেন্দ্রকেই দূষলেন রাহুল। চিঠিতে রাহুল লিখেছেন, “কোভিড পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা দেশকে ফের অবশ্যম্ভাবী লকডাউনের দিকে ঠেলে দিচ্ছে”।
চিঠির শুরুতেই রাহুল প্রধানমন্ত্রীকে পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে লিখেছেন, ‘বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশে ভাইরাসের প্রজাতি পরিবর্তনের দিকে নজর রাখা, নতুন প্রজাতির উপর ভাইরাসের কর্মক্ষমতা কতটা, তা বিচার করা, দেশের মানুষের দ্রুত টিকাকরণ করা ও ভারতের আবিষ্কার সম্পর্কে সারা পৃথিবীর মানুষকে অবগত করা’। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর এই সঙ্কটকালে তাঁর প্রাথমিক কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘কোভিড সুনামি সমান তালে তাণ্ডব চালানোয় আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি। এই অভূতপূর্ব সংকটের সময়ে আপনার একমাত্র প্রাধান্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। দেশের মানুষ যে প্রবল কষ্টের মধ্যে দিয়ে চলেছেন, তা থামাতে আপনার সব কিছু করা উচিত।’
চিঠির শুরুতে প্রধানমন্ত্রীর কর্তব্যের কথা লিখলেও পরের দিকে মোদিকে তোপ দেগে লেখেন,মোদি সরকার করোনার বিরুদ্ধে আগেভাগে জয় ঘোষণা করে দিয়েছিল। সেই কারণেই আজ দেশের এই অবস্থা। যা পরিস্থিতি, তাতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার মুখে।

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...