Thursday, May 14, 2026

ভোটপর্ব মিটতেই তামিলনাড়ুতে সোমবার থেকে ২ সপ্তাহ পূর্ণ লকডাউনের ঘোষণা

Date:

Share post:

তামিলনাড়ুতে মিটেছে ভোটপর্ব। করোনার চোখ রাঙানির মধ্যেই গঠিত হয়েছে নতুন সরকার। এবার করোনা মোকাবিলায় তৎপর হয়েছে রাজ্য সরকার। করোনা সংক্রমণের রাশ টানতে পূর্ণ লকডাউনের পথ বেছে নিল স্ট্যালিনের সরকার। শনিবার সরকারে তরফে ঘোষণা করা হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ‘অনিবার্য পরিস্থিতি’তে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী সোমবার, ১০ মে থেকে লকডাউন শুরু হবে। চলবে ২৪ মে পর্যন্ত।
অবশ্য পূর্ণ লকডাউনের মধ্যেও ‘অত্যাবশ্যকীয় পণ্য’-এর বাজার অর্থ্যাৎ মুদিখানা, সব্জি, মাছ, মাংসের দোকান ১২টা অবধি খোলা রাখা যাবে।রেস্তরাঁগুলি থেকে শুধু মাত্র হোম ডেলিভারি করা যাবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা কাজে যেতে পারবেন। বাকিদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...