Thursday, May 14, 2026

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ভুয়ো ভিডিওর চক্রান্ত ফাঁস করে দিল রাজ্য পুলিশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী শনিবারই বিধানসভায় দাঁড়িয়ে ফেক বা ভুয়ো ভিডিও নিয়ে অভিযোগ করেছিলেন। নাম না করে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপির আইটি সেলকে। তেমনই একটি ভুয়ো ভিডিও শুক্রবারই সামনে এলো। ভুয়ো ভিডিওর চক্রান্ত ফাঁস করল খোদ কলকাতা পুলিশ। দুটি ফেসবুক পোস্ট করে পুলিশ স্পষ্ট দেখিয়ে দিয়েছে চক্রান্ত কত গভীরে। একই ভিডিও এক সপ্তাহের ব্যবধানে দু’বার পোস্ট করা হয়েছে। উদ্দেশ্য ভোট পরবর্তী যে বিক্ষিপ্ত হিংসা চলছে সেই আগুনে ঘি ঢালা এবং রাজ্য সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা।

প্রথমবার ভিডিওটি পোস্ট করা হয় ২৭ এপ্রিল। ভিডিয়োটি পোস্ট করেন রহমত আলি হেলালি নামে এক ব্যক্তি। আলি নিজেকে বাংলাদেশের সিলেটের বাসিন্দা বলে জানিয়ে বলেছে ভিডিও ভোলার দৌলতখান এলাকার। তার দাবি, মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে নিয়ে সেটি গণ্ডগোল সংক্রান্ত ভিডিও।

আরও পড়ুন- শপথ নিয়েই ‘অশোকদা’র বাড়িতে শঙ্কর, পাহারায় বিজেপি নেতারা

এরপর ৬ মে ওই ভিডিওটি পোস্ট করা হয় মাহি বৈষ্ণব নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। এবার দাবি আরও মারাত্মক। পোস্টে দাবি করা হয়, দিনের আলোয় এক দল সমাজবিরোধী এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। সঙ্গে লেখা হয়, ‘বাংলায় আসলে মানুষ থাকে না, শয়তানের বাস। বাংলার মানুষ এই ঘটনায় খুশি। বলছেন, যা হয়েছে ঠিক হয়েছে।’ মাহি বৈষ্ণবের অ্যাকাউন্টটির পোস্টিং এরিয়া হিসাবে দেখা গিয়েছে রাজস্থানের ঝালওয়ার জেলা। এই অ্যাকাউন্ট আসলে কাদের তার খোঁজ চলছে। ফেসবুকে পোস্টটি ৩২৮ জন শেয়ার করেছেন।

নেটমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই শনিবারই সিআইডি জানায়, ভুয়ো খবর এবার জানতে পারলেই গ্রেফতার করা হবে অভিযুক্তদের। কোনও ব্যক্তির কাছে সূত্র থাকলে সরাসরি গোয়েন্দাদের তা জানাতেও বলা হয়। আর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নেট মাধ্যমে মিথ্যাচার, ভুয়ো ভিডিও পোস্টের খবর সামনে নিয়ে এলো রাজ্য পুলিশ। দেখার বিষয়, এর পিছনের আসল চক্রান্তকারীরা ধরা পড়ে কিনা!

আরও পড়ুন- কোভিড টেস্ট করাতে ‘দুয়ারে পুরসভা’, এক ফোনেই মিলবে পরিষেবা

Advt

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...