Wednesday, June 3, 2026

মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃদিবস পালন সৌরভ, সচিন, সহবাগদের

Date:

Share post:

আজ ৯ মে। গোটা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে মাতৃদিবস( Mother’s day)। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি পোস্ট করে, মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাতৃদিবস পালন করছেন নেটিজেনরা। এক্ষেত্রে পিছিয়ে নেই ক্রীড়া জগতের ব‍্যাক্তিরাও। মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মাকে শ্রদ্ধা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly) সচিন তেন্ডুলকর( sachin tendulkar), বীরেন্দ্র সহবাগরা( virendra sehwag), সুরেশ রায়না( suresh raina), শ্রেয়স আইয়ররা( shreyas iyer) ।

এদিন সোশ্যাল মিডিয়ায়  মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মহারাজ লেখেন,” মাতৃদিবসের অনেক শুভেচ্ছা। মায়ের ভালোবাসা কখনো পরিবর্তন হয় না, সে আমরা যতই বড় হই।”

সচিন তেন্ডুলকর তাঁর মা এবং কাকিমার সঙ্গে ছবি পোস্ট করে লেখেন,” মায়েরা সব সময় তোমার জন্য প্রার্থনা করে যায়, সে তুমি যতই বড় হয়ে যাও। তাদের কাছে সব সময় তুমি ছোট থাকবে। আমি ভাগ্যবান আমার কাছে দুজন মা রয়েছে, যারা আমাকে সব সময় ভালবেসেছে। মা এবং কাকিমাকে মাতৃদিবসের শুভেচ্ছা।”

মায়ের সঙ্গে ছবি পোস্ট করে একটি কবিতা লেখেন সহবাগ।

টুইটারে মাতৃদিবস পালন করেন ক্রিস গেইলও। টুইটারে তিনি লেখেন,”মাতৃদিবসের শুভেচ্ছা সব মায়েদের। দারুণ কাটুক আজকের দিন।”

টুইট করেন সুরেশ রায়নাও। তিনি লেখেন, “আমার শক্তির উৎস হওয়ার জন্য ধন্যবাদ মা। তুমি সব সময় আমাকে পথ দেখিয়েছ। তুমি আমার কাছে অনুপ্রেরণা। মাতৃদিবসের শুভেচ্ছা সব মায়েদের।”

টুইটারে ছবি পোস্ট করেন চ‍্যাহালও। যেখানে তিনি লেখেন,” শুভ মাতৃদিবস মা।”

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাজস্থান রয়‍্যালসের ক্রিকেটারের বাবা

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...