Sunday, March 15, 2026

সাধনের আসাধ্য সাধন: দুই ঠাকুরের পরিচয়স্থলে ঠাকুর প্রণাম

Date:

Share post:

সালটা ১৮৮৩। দিনটি ছিল ২রা মে। ফড়িয়াপুকুরে কাশীশ্বর মিত্তিরে বাড়িতে এসেছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ। তাঁকে পিয়ানো বাজিয়ে গান শোনাচ্ছেন বছর বাইশের এক কবি। প্রাণকৃষ্ণ আবেশে চোখ বন্ধ করে রেখেছেন। গান শেষ হলে রামকৃষ্ণ চোখ খুললেন। বললেন, ‘আঃ, কি শান্তি’।

গান যিনি শোনাচ্ছিলেন তিনি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দুই ঠাকুরই মুগ্ধ বিস্ময়ে একে অপরের দিকে অপলক তাকিয়ে। একজন নিরাকার ব্রহ্মের পুজারী, আর অন্যজন সাকার ভবতারিনীর।

সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে ফড়িয়াপুকুরে সেই বাড়ির সামনে রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মদিন পালনে কবি প্রণামের আয়োজন করেছিলেন বিধানসভায় ন’বার নির্বাচিত, বর্তমানে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সাংবাদিক কুণাল ঘোষ, সাংসদ সৌগত রায়, বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, দেবাশীষ কুমার, সাধন-জায়া সুপ্তি পাণ্ডে, দেব সাহিত্য কুটীরের অন্যতম কর্ণধার রূপা মজুমদার সহ বিশিষ্টরা।

কুণাল বলেন, আজ বিশ্বজুড়ে কবিগুরুর জন্মদিন পালন হচ্ছে। কিন্তু দুই ঠাকুরের সেই ইতিহাসিক পরিচয়স্থলে কবির জন্মদিন পালন অভিনব ঘটনা। এইজন্য আমি সাধন পাণ্ডেকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠান শেষে সাধন পাণ্ডে বলেন, ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে কবির আদর্শে দীক্ষিত হয়ে এখন মানুষের জন্য কাজ করার সময়। আর এই ঐতিহাসিক বাড়িটিকে মানুষের কাছে মাইলস্টোন করে রাখতে সবরকমের উদ্যোগ তিনি নেবেন, তা জানিয়ে দেন সাধন।

আরও পড়ুন- ঠান্ডাঘরে বসে যাই বলুন, শ্রমজীবী ক্যান্টিন চলবে

Advt

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...