Thursday, May 7, 2026

আজ শপথ নিলেন বাংলার মন্ত্রীরা

Date:

Share post:

তৃতীয়বারের জন্য বাংলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাতে। তৃতীয়বারের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর মন্ত্রিসভার ৪৩ জন সদস্য শপথগ্রহণ করলেন। এদিন সকাল পৌনে এগারোটায় রাজভবনের থ্রোন হলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হয়। কোভিড পরিস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল (governor) জগদীপ ধনকড়ের কাছে শপথবাক্য (oath) পাঠ করেন মমতা মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে অসুস্থতার কারণে অমিত মিত্র ও কোভিড আক্রান্ত হওয়ায় ব্রাত্য বসু ও রথীন ঘোষ ভার্চুয়াল মাধ্যমে শপথবাক্য পাঠ করেন। তিন দফায় একসঙ্গে শপথবাক্য পাঠ করানো হয়। প্রথমে পূর্ণ মন্ত্রীরা, দ্বিতীয় দফায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা ও তৃতীয় দফায় প্রতিমন্ত্রীরা শপথ নেন। মোট ৪৩ জন মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন ২৪ জন।  এছাড়া ‍১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে স্বাধীন দফতরপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন ও বাকি ৯ জন প্রতিমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (chief minister) মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। এবারের মন্ত্রিসভায় ৮ জন মহিলা সহ ১৬ জন নতুন মুখ। শপথ অনুষ্ঠানের পর নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
রাজ্যপালের কাছে এদিন যাঁরা শপথ নিলেন তার মধ্যে পূর্ণমন্ত্রী (cabinet minister) হলেন:
সুব্রত মুখোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায়
অমিত মিত্র
সাধন পাণ্ডে
জ্যোতিপ্রিয় মল্লিক
বঙ্কিম হাজরা
মানস ভুঁইয়া
মলয় ঘটক
অরূপ বিশ্বাস
উজ্জ্বল বিশ্বাস
সৌমেন মহাপাত্র
অরূপ রায়
রথীন ঘোষ
ফিরহাদ হাকিম
চন্দ্রনাথ সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
ব্রাত্য বসু
পুলক রায়
শশী পাঁজা
গোলাম রব্বানি
বিপ্লব মিত্র
জাভেদ আহমেদ খান
স্বপন দেবনাথ
সিদ্দিকুল্লা চৌধুরী
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা (minister of state with independent charge) হলেন:
বেচারাম মান্না
সুব্রত সাহা
হুমায়ুন কবীর
অখিল গিরি
চন্দ্রিমা ভট্টাচার্য
রত্না দে নাগ
সন্ধ্যারানি টুডু
বুলু চিকি বারাইক
সুজিত বসু
ইন্দ্রনীল সেন
অন্য প্রতিমন্ত্রীরা (minister of state) হলেন:
দিলীপ মণ্ডল
আখরুজ্জামান
শিউলি সাহা
শ্রীকান্ত মাহাতো
সাবিনা ইয়াসমিন
বীরবাহা হাঁসদা
জ্যোৎস্না মাণ্ডি
পরেশ অধিকারী
মনোজ তিওয়ারি
Advt
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...