Wednesday, June 24, 2026

এক ফোনেই “দুয়ারে অক্সিজেন” পরিষেবা ববি হাকিমের চেতলা অগ্রনীর

Date:

Share post:

ভোটে জিতলেই বা মন্ত্রী হলেই দায়িত্ব শেষ নয়। রাজনীতির গণ্ডি পেরিয়ে মানবসেবায় নিয়োজিত হওয়ার মধ্যেও পরম তৃপ্তি রয়েছে। সেই তাগিদ থেকেই করোনা আক্রান্ত ও তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এল রাজ্যের মন্ত্রী ববি হাকিমের (Boby Hakim) চেতলা অগ্রণী ক্লাব (Chetla Agrohi Club)। বাড়িতে থাকা করোনা (Corona) রোগীর হঠাৎ অক্সিজেনের (Oxyzen) প্রয়োজন হলে ক্লাবের সদস্যরাই সেই বাড়িতে পৌঁছে দেবেন অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen Concentrator)। এবং তাও সম্পূর্ণ বিনামূল্যে। আজ, বুধবার চেতলা অগ্রণী ক্লাবে এমনই সময়পযোগী পরিষেবার উদ্বোধন করলেন ক্লাব সভাপতি ববি হাকিম।

এই পরিষেবা প্রসঙ্গে হাকিম বলেন, “ক্লাবের সদস্যরাই অক্সিজেন কনসেনট্রেটর রোগীর বাড়িতে পৌঁছে দেবে। একেবারে নিখরচায়। গাড়ি ভাড়া-সহ অন্যান্য খরচ আমরা ক্লাব থেকে বহন করব। এইসব অক্সিজেন কনসেনট্রেটর ডোনেশন হিসেবে পেয়েছি। আপাতত আমাদের হাতে রয়েছে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর। সংখ্যা যাতে আরও বাড়ানো যায়, সেই চেষ্টা করছি।” তিনি আরও জানান, এই পরিষেবা সম্পর্কে মানুষকে অবগত করতে ”দুয়ারে অক্সিজেন” পৌঁছে দেওয়ার বিষয়টি এলাকায় পোস্টার, ব্যানারের মাধ্যমে প্রচার করা হবে।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...