Tuesday, May 19, 2026

আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

Date:

Share post:

বয়স ৭ বছর। নাম, ভারত সরকার। মুশকিল হল, অনেকদিন ধরে সে নিখোঁজ। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তার খোঁজ পান, দয়া করে তার খবর ভারতবাসীকে জানান। করোনা বিধ্বস্ত ভারতে ব্যঙ্গ- রসিকতার মোড়কে এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় নিখোঁজ অনুসন্ধানের বিজ্ঞপ্তি। যেটি দিয়েছেন এদেশের তামাম বিরোধী নেতারা। সৌজন্যে, আউটলুক পত্রিকা।

আরও পড়ুন-ফের একবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হলেন রমেশ পাওয়ার

সত্যিই তো, কোথায় তাঁরা? সেই সর্বেসর্বা জুটি? নরেন্দ্র মোদি আর অমিত শাহ? সেই যে ‘সোনার বাংলা’ গড়ার হুঙ্কার ছেড়ে গত কুড়ি দিন আগে তাঁরা অদৃশ্য হলেন, তারপর থেকে কোথাও খোঁজ নেই তাঁদের। গঙ্গায় শয়ে শয়ে লাশ ভেসে যাচ্ছে, কোথাও করোনা আক্রান্তের দেহ সৎকারের জায়গা না পেয়ে বালিতে দেহ গুঁজে দেওয়া হচ্ছে, অক্সিজেন, টিকা, ওষুধের আকাল। চতুর্দিকে অরাজক পরিস্থিতি! গত মার্চ পর্যন্তও যাঁরা বলছিলেন দেশ করোনাযুদ্ধ জয় করে ফেলেছে, আজ করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় তাঁরা সব হাওয়া! গত বছর যে প্রধানমন্ত্রী দফায় দফায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, এই দুর্দিনে তিনি নীরব, নিখোঁজ। দেশের জায়গায় জায়গায় তাই মোদি-শাহের নামে মিসিং ডায়েরি হচ্ছে, এই দুঃসময়ে যদি কেউ তাঁদের খোঁজ দিতে পারেন! ভারতের নাগরিকরা তাঁদের গরু খোঁজা খুঁজছে যে!

রসিকতার আড়ালে এ এক নিষ্ঠুর বাস্তব।

Advt

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...