Friday, June 5, 2026

দ্বিতীয়বার করোনার রিপোর্ট পজিটিভ ঋদ্ধির, সমর্থকদের উদ্দেশে বার্তা পাপালির

Date:

Share post:

দ্বিতীয়বার করোনার (corona) রিপোর্ট পজিটিভ এল ঋদ্ধিমান সাহার( wriddhiman saha) শরীরে কোন উপসর্গ না থাকলেও, রিপোর্ট পজিটিভ আসে পাপালির। ২ জুন ইংল‍্যান্ডের (england) উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল( india team)। তার আগে সুস্থ হতে মরিয়া ঋদ্ধি। এদিন টুইটারে তাঁর সুস্থতার বার্তা দিলেন তিনি।

দ্বিতীয়বার করোনার রিপোর্ট পজেটিভ আসায়, রবিবার পর্যন্ত দিল্লির টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন ঋদ্ধি। ১৩তম দিনে আরও একটি পরীক্ষা হবে। সেখানে ‘নেগেটিভ’ এলে সোমবারের মধ্যে তাঁকে কোয়ারেন্টাইন থেকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দ্বিতীয়বার করোনায় রিপোর্ট পজেটিভ আসায় নিজেই সমর্থকদের উদ্দেশে বার্তা দেন ঋদ্ধি।

এদিন টুইটারে ঋদ্ধি লেখেন,” আমার কোয়ারেন্টাই পর্ব শেষ হয়নি। আমার রুটিন চেক আপের অংশ হিসাবে দুটি টেস্ট করানো হয়েছিল। যার মধ‍্যে একটি নেগেটিভ এসেছে, এবং অপরটি পজেটিভ এসেছে। তবে এতে ভয়ের কিছু নেই। আমি এখন ভালো আছি। ”

আরও পড়ুন:গাড়ি নিয়ে গোয়ার উদ্দেশে রওনা দেওয়া পৃথ্বী শাহকে আটকাল পুলিশ

Advt

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...