Sunday, May 17, 2026

অনাস্থা আনার প্রস্তুতি শুরু হতেই ইস্তফা দাসপুরের ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ উপপ্রধানের

Date:

Share post:

অনাস্থা আনার তোড়জোড় শুরু হতেই নাটকীয়ভাবে বিডিও-র কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ঘটনাটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর-১ ব্লকে। ওই ব্লকের দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের পদত্যাগী উপপ্রধান মিলন জানাকে ঘিরেই এই বিতর্ক।

নির্বাচনের আগেই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছিল তৃণমূলের অন্দরে। এবার ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই উপপ্রধান মিলন জানাকে পদ থেকে সরানোর জন্য প্রস্তুতি শুরু করেছিল তৃণমূল। কিন্তু তার আগেই বিডিওর কাছে ইস্তফাপত্র দিয়ে এলেন তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কার্তিক রায়ের দাবি, ‘বিধানসভা ভোটের আগের থেকেই গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মিলন জানা। বিজেপির হয়েও গোপনে প্রচারও করতেন।’ সেই কারনেই বিধানসভা নির্বাচনের ফল বেরোনার পরই ওই গ্রাম পঞ্চায়েতের অন্য সদস্যেরা মিলনের বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতি শুরু করেন। কিন্তু নাটকীয়ভাবে তার আগেই দাসপুর-১ বিডিও বিকাশ নস্করের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন মিলন জানা। তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, দলে থেকেও শুভেন্দু অনুগামী হিসাবে তলায় তলায় কাজ করতেন তিনি। তবে মিলন জানার দাবি, ব্যক্তিগত কাজ থাকার জন্যই তিনি নিজের ইচ্ছায় পদ থেকে সরতে চাইছেন। বিডিও অফিস সূত্রে খবর, ১৭ই মে তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুন- ‘প্রধানকে বলো’, ফোন করলেই অসহায় গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে সাহায্য

Advt

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...