Friday, June 26, 2026

একুশের করোনা পরিস্থিতি আরও বেশী বিপদজনক, ভারত নিয়ে উদ্বেগ প্রকাশ করল হু

Date:

Share post:

২০২০ সালে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে গিয়েছেন মারণ করোনাভাইরাস(coronavirus)। তবে একুশে তার প্রকোপ আরো ভয়াবহ হয়ে উঠছে। এমন গুরুতর পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার(World health organisation) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস। ইতিমধ্যেই করোনার জেরে ভারতের পরিস্থিতি উদ্বেগজনক, জাপানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এমন পরিস্থিতির মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন হু প্রধান(WHO chief)।

এদিন এক বিবৃতিতে হু প্রধান জানান, ‘অতিমারী যে আরও বেশি মারাত্মক হতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি।’ একইসঙ্গে ভারতের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে শুক্রবার মন্তব্য করেন টেড্রোস। তিনি বলেন, ভারতের বেশ কিছু রাজ্যের করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। তবে শুধু ভারত নয়, করোনায় জাপানের পরিস্থিতিও রীতিমত শোচনীয়। যার ফলে সেখানে বাতিল করে দেওয়া হয়েছে অলিম্পিক। এই পরিস্থিতিতে শুক্রবার হু-র পক্ষ থেকে জানানো হয়, ‘অতিমারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় অনেক বেশি মারাত্মক হতে চলেছে, আমরা ইতিমধ্যেই তেমনই ইঙ্গিত পেতে শুরু করেছি।’

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...