Wednesday, February 25, 2026

গঙ্গায় ভেসে আসতে পারে মৃতদেহ: আশঙ্কা-গুজবে মাছের দর তলানিতে, বিপাকে মালদহের ব্যবসায়ীরা

Date:

Share post:

মালদহের মানিকচকের গঙ্গায় বিহারে ভাসিয়ে দেওয়া করোনা আক্রান্তদের দেহ ভেসে আসার সম্ভাবনা রয়েছে। এই আশঙ্কা থেকে জেলা প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্য সরকার। যার জেরে ইতিমধ্যেই গঙ্গার বিভিন্ন এলাকায় নৌকোয় চলছে কড়া নজরদারি। তবে, এখনো পর্যন্ত কোনও দেহের সন্ধান মেলেনি। কিন্তু বিহারের মৃতদেহ গঙ্গায় ভেসে আসা গুজবে প্রবলভাবে সংক্রমিত মালদহের (Maldah) মানিকচক ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষের জনজীবন।

ইতিমধ্যেই স্থানীয় একটি ক্লাব, এবং ভূতনির হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরফে, গঙ্গায় স্নান করা, এই জল ব্যবহার না করার জন্য প্রচার চালানো হচ্ছে। শুক্রবার, মানিকচকের (Manikchak) একটি ক্লাব, গঙ্গার জল ব্যবহার বা পান না করা, রান্নায় ব্যবহার না করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে। এই নিয়েই যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মানিকচক-সহ সংলগ্ন বেশ কিছু এলাকায়।

আরও পড়ুন-উত্তর দিনাজপুরে পুড়ে মৃত একই পরিবারের ৫ জন, সন্দেহ খুন করে আত্মহত্যা

যদিও এ ব্যাপারে মানিকচকের বিডিও (Bdo) জয় আমেদ (Joy Ahmed) জানিয়েছেন, “সরকারিভাবে এই প্রচারের কোন নির্দেশিকা দেওয়া হয়নি”। হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল মণ্ডলও (Kajal Mandal) জানান, এই প্রচারের ব্যাপারে তাঁর কিছু জানা নেই।

যদিও ততক্ষণে এই গুজব সংক্রমিত করেছে মানিকচক-সহ সংলগ্ন বেশ কিছু গ্রামের জনজীবনকে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যজীবীরা। এই এলাকার একটা বড় অংশের মানুষ এর পেশা মাছ বিক্রি। এই গুজবের ফলে বিপাকে পড়েছেন তাঁরা। ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না মাছ (Fish) কিনতে। ফলে বাজারেই পড়ে থাকছে মাছ। আর যেটুকু বিক্রি হচ্ছে, তা বাজার দামের থেকে অনেক কম। অন্যান্য দিনে যে মাছের বাজার দর ৫০০ থেকে ৭০০ টাকা প্রতি কেজি থাকে, সেই মাছ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। অন্য সময় যে গঙ্গার রুই-কাতলা বিক্রি হয় ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কিলো দরে। সেই মাছের বাজার দর এখন গুজবের জেরে ২০০ থেকে ২৫০ টাকা প্রতি কেজি। এ ব্যাপারে মানিকচকের বিডিও এবং পুলিশের তরফে কোনরকম গুজবে আতঙ্ক ছড়াতে নিষেধ করা হয়েছে। কোন গুজব আতঙ্ক ছড়ালে প্রয়োজনীয় আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

Advt

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের আগে ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benerjee) নেতৃত্বে বৃহস্পতিবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার (State Cabinet) বৈঠক। বিকেল ৪টা ৪০ মিনিট...

১ কোটি ২০ লক্ষের নাম বাদ যাবে! চূড়ান্ত ভোটার তালিকার আগে বিস্ফোরক অভিযোগ মমতার

বিধানসভা ভোটের (Assembly Elections 2026) আগে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশের কথা। তার আগে বিস্ফোরক...

দোলযাত্রা-হোলি মিলন উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

দোলযাত্রা ও হোলি উপলক্ষে ‘দোলযাত্রা ও হোলি (Holi) মিলন উৎসব’। সর্বধর্মের মানুষের মিলনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন...

সাত বছর ধরে বাংলা-র নাম বদলের দাবি দেখেছি: মুখ্যমন্ত্রীর দাবিতেই শিলমোহর আরজেডির

বাম-রাম আঁতাঁতে কেরালার নাম বদল সার্থক হয়েছে। আজও ন্যায্য বাংলার দাবিতে শিলমোহর দেয়নি মোদি সরকার। বারবার ফিরিয়ে দেওয়া...