Sunday, June 7, 2026

রাজ্যজুড়ে চালু থাকবে টিকাকরণ, যানবাহনেও ছাড় থাকবে, জানিয়েছে নবান্ন

Date:

Share post:

সংক্রমণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে রাজ্যজুড়ে রবিবার সকাল ৬ টা থেকে আগামী ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি হয়েছে ‘কার্যত- লকডাউন’৷

আর এই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছে, তাহলে রবিবার থেকে কি খোলা থাকবে করোনা- টিকাকরণ কেন্দ্র ?
টিকা নিতে যাওয়া যাবে ? খোলা থাকলে কেন্দ্রে যাবো কীভাবে ?

আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, কবে হবে পরীক্ষা?

নবান্নের তরফে জানানো হয়েছে,

◾টিকাকরণ-কে জরুরি পরিষেবার আওতায় রাখা হয়েছে। ফলে বন্ধ থাকবেনা টিকাকরণ৷
◾সেজন্য বাইরেও বের হওয়া যাবে।
◾তবে যাতায়াতের একটা সমস্যা হয়তো থাকবে৷ যাঁরা টিকা নিতে যাবেন, কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হবে।
◾বাংলায় ট্রেন পরিষেবা আগেই বন্ধ করা হয়েছে। শনিবার প্রকাশিত নবান্ন- নির্দেশিকা জানাচ্ছে, বাস, মেট্রো,অটো, ট্যাক্সি, ফেরি চলাচলও বন্ধ থাকবে৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরোতেও নিষেধ করা হয়েছে।
◾নবান্ন জানিয়েছে, টিকা নিতে টিকাকেন্দ্রে যাওয়ার জন্য যানবাহনে ছাড় দেওয়া হয়েছে।
◾নিজের গাড়ি নিয়েও টিকাকেন্দ্রে যাওয়া যাবে৷ ট্যাক্সি, অটো বা গাড়ি ভাড়া করেও যাওয়া যাবে৷
◾কোনও পাসের বিষয়ে উল্লেখ না করা হলেও টিকা সংক্রান্ত নথি দেখালেই ছাড় মিলবে।
◾টিকাকরণ কেন্দ্র থেকে আসা বা টিকাকরণ কেন্দ্রের উদ্দেশে যাওয়া যে কোনও গাড়িকে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।
◾তবে যেতে হবে করোনা বিধি মেনে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, শারীরিক দূরত্ব বজায় রাখাও জরুরি।

◾টিকাকেন্দ্র বাড়ির কাছে হলে সাধারণ মানুষ হেঁটেই যেতে পারবেন৷ প্রশাসন ও পুলিশ সব ধরনের সাহায্য করবে৷

Advt

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...