Friday, June 26, 2026

কার্যত-লকডাউনে হিলকার্ট রোডে অবস্থান করায় শিলিগুড়িতে গ্রেফতার ৩ বিজেপি বিধায়ক

Date:

Share post:

কার্যত-লকডাউনের মধ্যে শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র হাসমি চকে অবস্থানে বসায় বিজেপির ৩ জন বিধায়ককে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতরা হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

পুলিশ জানিয়েছে, লকডাউনে যাবতীয় রাজনৈতিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও হাসমি চকে ওই তিনজন অবস্থানে বসায় ভিড় হয়ে যায়। বহুবার অনুরোধ করা সত্ত্বেও ওই তিনজন বিধায়ক অবস্থান থেকে উঠতে রাজি হননি। তাই তাঁদের গ্রেফতার করে থানায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন-মালদহে কার্যত-লকডাউন বিধি ভাঙলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ

যদিও বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তাঁরা রাজনৈতিক কর্মীর পরিচয়ে, বিধায়ক হিসেবে প্রশাসনের কাছে কোনও বক্তব্য জানানোর সুবিধা না পেয়ে জনতার দরবারে বসেছিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, জনপ্রতিনিধিদের কণ্ঠরোধ করে পুলিশ মানুষের রায়কে অসম্মান করেছে। বিজেপি বিধায়কদের অভিযোগ, শিলিগুড়ি ও লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ির বাসিন্দারা করোনা হলে সরকারি চিকিৎসার সুযোগ ঠিকঠাক পাচ্ছেন না এবং বেসরকারি চিকিৎসার ক্ষেত্রে মাত্রাতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। সেই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁদের আমল দেওয়া হচ্ছে না বলে তিন বিধায়কের অভিযোগ।

এই অবস্থায় এদিন সকালে তিন বিধায়ক দলের শিলিগুড়ির সদর দফতরের কাছে হাসমি চকে হিলকার্ট রোডের ধারে বসে পড়েন। তা দেখে সেখানে ভিড় শুরু হয়। গোড়ায় পুলিশ গিয়ে লকডাউনে রাজনৈতিক জমায়েত না করার অনুরোধ জানালেও তিনজন বিধায়ক অবস্থান থেকে উঠতে রাজি হননি।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...