Saturday, March 14, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি রেখে রহস্যজনকভাবে উধাও ব্যবসায়ী

Date:

Share post:

সরকারি বিধিনিষেধের সকালেই খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎ উধাও কলকাতার ব্যবসায়ী শ্রবণ কুমার বিড়লা। দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি রাখা ছিল তাঁর। এরপর তাঁর আর কোনও হদিস পাওয়া যায়নি। হেস্টিংস থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।

গাড়ির স্পেয়ার পার্টসের ব্যবসায়ী শ্রবণ কুমার বিড়লা। প্রতিদিনের মতো তিনি ভোর সাড়ে পাঁচটা নাগাদ নিজেই গাড়ি চালিয়ে ময়দানে আসেন শরীর চর্চা করতে। রবিবারও বেড়িয়েছিলেন। কিন্তু সকাল গড়িয়ে গেলেও তাঁর খোঁজ না মেলায় স্ত্রী খোঁজ শুরু করেন। এরপর দ্বিতীয় হুগলি সেতুতে একটি পরিত্যক্ত গাড়ি পাওয়া যায়। জানা যায় গাড়িটি শ্রবণ কুমারের। গাড়ির চাবি ঝুলছিল, এবং গাড়িটি দেখে কোথাও এতটুকু সন্দেহের অবকাশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কোথায় গেলেন ব্যবসায়ী?

পুলিশের ধারণা গাড়ি রেখে ব্যবসায়ী গঙ্গায় ঝাঁপ দিতে পারেন। অথবা অন্য কোথাও চলে গেলেও যেতে পারেন। ফলে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।ব্যবসায়ীর বাড়ির সূত্রে জানা গিয়েছে কয়েক দিন আগেই শ্রবণ কুমার কোভিডমুক্ত হন। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন৷ এই অবসাদেই চরম পথ নিয়েছেন, নাকি উধাও হওয়ার পিছনে সম্পত্তিজনিত কোনও কারণ রয়েছে, নাকি ব্যবসায়িক শত্রুতা, খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। প্রাতঃভ্রমণে বেরনোর সময় মোবাইল সঙ্গে রাখতেন না ব্যবসায়ী। ফলে মোবাইল ট্র‍্যাক করেও তাঁর খোঁজ সম্ভব নয়। তবে তাঁর মোবাইলে অনুসন্ধান চালিয়ে কোনও অজানা রহস্য উদঘাটিত হয় কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। তল্লাশি চালানো হতে পারে গঙ্গাতেও।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...