Wednesday, June 24, 2026

কোলাঘাটের ‘কোভিড কিচেন’, অসহায় রোগীদের দুবেলা খাবার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

Share post:

ভয়াবহ করোনা পরিস্থিতিতে(covid situation) ঘুম ছুটেছে দেশবাসীর। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠিন এই সময়ে মানবিকতাকে আপন করে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছে কিছু মানুষ। সম্প্রতি তারই এক নজির দেখা গেল কোলাঘাটে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোলাঘাটের(kolaghat) ছটি গ্রামের প্রায় ৪৫ জন করোনা আক্রান্তের(covid infected) বাড়িতে বিনামূল্যে দুবেলা পৌঁছে দেওয়া হচ্ছে খাবার‌। গত ৭ মে থেকে চালু হয়েছে এই ‘কোভিড কিচেন’।

জানা গিয়েছে, মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অবস্থাও আশঙ্কাজনক। প্রতিটি গ্রামের প্রায় সব পাড়াতেই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৭ জনের। আক্রান্তদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি অনেকে আবার বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। বেশ কয়েকটি বাড়িতে পরিবারের সকলে করোনা আক্রান্ত। এই অবস্থায় বাজারে যাওয়া বা বাড়িতে রান্নাবান্না করার মতো পরিস্থিতি নেই। তাদেরই সাহায্যার্থে এগিয়ে এলো ‘কোভিড কিচেন’। নিয়ম করে প্রতিদিন দুইবেলা সেই সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। খাবারের মেন্যুতে রয়েছে ডাল-ভাত-সব্জি-ডিমের ঝোল, রাতে রুটি সব্জি ইত‍্যাদি।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ডাঃ শ‍্যামল আদক জানান, “এলাকার যত রোগীর যতদিন পর্যন্ত এই পরিষেবা দরকার হবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তা চালু রাখতে। কেবল এই উদ‍্যোগই নয়, আমরা গত ১৪ মাস ধরে বহুমুখী কর্মসূচির মাধ‍্যমে মহামারি কবলিত মানুষের পাশেই আছি ও থাকব।” ওই স্বেচ্ছাসেবী সংস্থার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমলহান্ডা, আশুরালী, বাড়বড়িশা গ্রামের সাধারণ মানুষ। এই সমস্ত এলাকার করোনা আক্রান্তরা একবাক্যে জানিয়েছেন, পাড়ার অনেকে যখন ভয়ে কাছে ভীড়ছে না তখন এই পরিষেবায় তাদের কেবল পেট ভরছে তা নয়, মনেও সাহস সঞ্চার করছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...