Thursday, June 25, 2026

প্লাস্টিক ব্যাগ আর নয়, সুতির কাপড়ের ব্যাগে মোড়াতে হবে করোনা রোগীর মৃতদেহ

Date:

Share post:

করোনা আক্রান্ত(coronavirus) ব্যক্তির মৃতদেহ(dead body) থেকে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য প্লাস্টিক ব্যাগের ভেতর মৃতদেহ ঢুকিয়ে সেই দেহ সৎকার করা হয়। এর জেরেই তৈরি হয়েছে সমস্যা। প্লাস্টিক ব্যাগ(plastic bag) সহ মৃতদেহ চুল্লিতে ঢোকানোর জেরে প্লাস্টিক গলে আটকে যাচ্ছে চুল্লি। এই সমস্যা থেকে রেহাই পেতে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহারের জন্য পুরকমিশনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। অবশেষে সেই আবেদন মেনে নিল রাজ্য সরকার।

আরও পড়ুন:গঙ্গায় ভেসেছে করোনা রোগীর মৃতদেহ, স্বীকার করেছে যোগী-প্রশাসন

জানা গিয়েছে, দেহ সৎকারে যাতে সমস্যা না হয় তার জন্য এখন থেকে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করা হবে কোভিড মৃতদেহের জন্য। মৃতদেহ মোড়ানোর জন্য ইতিমধ্যেই সুতির কাপড়ের ব্যাগ তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, একাধিক শ্মশানের তরফে অভিযোগ তোলা হয়েছিল কোভিড মৃতদেহ প্লাস্টিক ব্যাগ সহ চুল্লিতে ঢোকানোর কারণে প্লাস্টিক গলে আটকে যাচ্ছে চুল্লি। একের পর এক মৃতদেহ এইভাবে পোড়ানোর জন্য সমস্যা গুরুতর হয়ে উঠেছে। চুল্লি জ্যাম হয়ে যাওয়ার ফলে তা পরিস্কার করে ফের মৃতদেহ সৎকারে সময় লাগছে অনেকটা। এই অবস্থা থেকে রেহাই পেতে পুরসভার কাছে আবেদন জানানো হয় শ্মশান কর্তৃপক্ষের তরফে। পুরসভার তরফে সেই আবেদন পৌঁছয় রাজ্য সরকারের কাছে। অবশেষে এই অনুরোধ মেনে দিল রাজ্য সরকার। যার ফলে এখন থেকে আর প্লাস্টিক ব্যাগে নয়, সৎকারে সুবিধের জন্য কোভিদ মৃতদেহ পোড়ানো হবে সুতির কাপড়ের ব্যাগে।

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...